Thursday, 12 March, 2026

ভারত গম রপ্তানী বন্ধ করায় গমের দাম ও বাড়াছে


সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, ঢাকার বাজারে গতকাল প্রতি কেজি আটার দাম ছিল ৩৮-৪৫ টাকা, যা এক বছর আগের তুলনায় ৩৪ শতাংশ বেশি। আর খোলা ময়দার কেজি ছিল ৫৬ থেকে ৬০ টাকা। এক বছরে খোলা ময়দার দাম বেড়েছে ৬৩ শতাংশ। উল্লেখ্য, দেশের বিস্কুট, রুটিসহ খাদ্যপণ্য ও হোটেল-রেস্তোরাঁয় রুটি-পরোটার দাম অনেকটাই বেড়ে গেছে।

এদিকে ভারতের রপ্তানি বন্ধের খবরটি গতকাল ছড়িয়ে পড়ে। এরপরই পাইকারি বাজারে গমের দাম বেড়েছে। চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গতকাল ভারতীয় গমের দাম কেজিপ্রতি ১ টাকা ৩৪ পয়সার মতো বেড়েছে। বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০ টাকা ১৯ পয়সা দরে।

দেশে উচ্চ আমিষযুক্ত গম দিয়ে ময়দা তৈরি হয়। এ গমের উৎস মূলত কানাডা। আর কম আমিষযুক্ত গমের সঙ্গে কিছু উচ্চ আমিষযুক্ত গম মিলিয়ে আটা বাজারজাত করে বিপণনকারীরা। দেশের বাজারে আটা ও ময়দার দাম আগে থেকেই ব্যাপকভাবে বাড়ছিল।

আরো পড়ুন
রংপুরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, ন্যায্য দাম না পেয়ে চাষিদের হতাশা
রংপুরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

রংপুর অঞ্চলে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর বুক চিরে জেগে ওঠা চরাঞ্চলে চলতি মৌসুমে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ Read more

দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

গমের দাম বেড়ে গেলে চালের ওপরে চাপ বাড়বে। আর এ বছর ঘূর্ণিঝড়, হাওরে ঢলের কারণে ধান উৎপাদন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে বন্যার মৌসুমও আসছে। বললেন এ এম এম শওকত আলী, সাবেক কৃষিসচিব।

0 comments on “ভারত গম রপ্তানী বন্ধ করায় গমের দাম ও বাড়াছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ