Saturday, 28 March, 2026

ভোলায় ১৩১ জেলের জেল-জরিমানা


নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় গত ৮ দিনে ১৩১ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদের মধ্যে ৮৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪২ জনকে জরিমানা করা হয়। এছাড়াও দেড় মেট্রিক টন ইলিশ ও ২ লাখ ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) জেলা মৎস্য অফিস এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

সূত্র জানায়, ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত জেলার ৭ উপজেলায় মৎস্য বিভাগের ৪৮টি অভিযান পরিচালিত হয়েছে। যার মধ্যে ২২টি ভ্রাম্যমাণ আদালতে ১৩১ জনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

ভোলা সদরে ১০ অভিযানে ৪৩ জেলে আটক হয়েছে। যার মধ্যে ৩০ জনের জেল ও ১৩ জনের জরিমানা। বোরহানউদ্দিনে ১৪ অভিযানে ৯ জনের কারাদণ্ড ও ১৫ জনের জরিমানা, লালমোহনে ৭ অভিযানে ২ জনের কারাদণ্ড ও ৫ জনের জরিমানা ও চরফ্যাশনে ৬৭ অভিযানে ৪৮ জনের কারাদণ্ড ও ১৯ জনের জরিমানা করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানিয়েছেন, জেলারা যাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য মৎস্যবিভাগের নিয়মিত অভিযান চলছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নদীতে নামছে তাদের আটক করছে অভিযান টিম।

জেলেরা যেন ইলিশ ধরা থেকে বিরত থাকে সেজন্য মৎস্য ঘাটগুলোতেও প্রচার-প্রচারণা মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে।

ভোলার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার জলসীমায় ইলিশের অভায়শ্রম। তাই মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্যবিভাগ।

0 comments on “ভোলায় ১৩১ জেলের জেল-জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ