কোন সাপের কামড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয় ?
সাপের আক্রমণের সংখ্যা ও মৃত্যুহারের হিসেবে, অপেক্ষাকৃত ছোট আকারের ভাইপার (বোরা সাপ) সবচেয়ে বেশী বিপদজনক।
পশ্চিম আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশে এই ধরণের সাপ পাওয়া যায়। এরা সাধারণত অন্ধকারে আক্রমণ করে। সাপের কামড়ে বিশ্বে প্রতিবছর মৃত্যুর ঘটনার অর্ধেকই ভারতে হয় বলে মনে করা হয়।
ভারতে যে চার ধরণের সাপের আক্রমণে সবচেয়ে বেশী মানুষ মারা যায় তাদের মধ্যে এই ভাইপার বা বোরা সাপ অন্যতম।
শীর্ষ চার প্রজাতির বাকিগুলো হলো:
ইন্ডিয়ান ক্রেইৎ বা কালাচ সাপ: যদিও দিনের বেলা এরা সাধারণত আক্রমণ না করলেও রাতে আক্রমণাত্মক হয়ে ওঠে। দৈর্ঘ্যে এরা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) পর্যন্ত লম্বা হয়ে থাকে।
রাসেল’স ভাইপার: ভারত ও দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় এই আক্রমণাত্মক সাপ দেখতে পাওয়া যায়। ইঁদুর প্রজাতির প্রাণী এদের প্রধান খাদ্য, তাই শহর ও গ্রামের লোকালয়ের কাছে এদের পাওয়া যায়।
ভারতীয় কোবরা বা গোখরা সাপ: ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় এই সাপ পাওয়া যায়। এরা সাধারণত রাতে আক্রমণ করে থাকে। এই ধরণের সাপের কামড়ে দেহে অভ্যন্তরীন রক্তক্ষরণ হয়।
- স্বাদু পানিতে মাছ চাষ ব্যবস্থাপনা
- মাছ চাষ এর আধুনিক পদ্ধতি
- শিং মাছের লাভজনক চাষ পদ্ধতি
- পাবদা মাছের আধুনিক চাষ পদ্ধতি
- মনোসেক্স তেলাপিয়ার নার্সারি ও চাষ ব্যবস্থাপনা
- কার্প জাতীয় মাছের রেনু প্রতিপালন
- দেশি মাগুর মাছের চাষ ব্যবস্থাপনা
- মাছের চাষে রোগবালাই নিরাময় ও প্রতিকার
- বায়োফ্লক প্রযুক্তি এবং সতর্কতা
- তারা বাইম (গুচি মাছ) মাছের কৃত্রিম প্রজনন ও চাষ পদ্ধতি
কোন সাপের কামড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয় ?
1 Answers

