Tuesday, 21 April, 2026

গরুর টিকার দাম কত ?

সজিব খান asked 4 years ago

গরুর টিকা রোগ প্রতিরোধে উপকারি। গরুর টিকার কি অনেক দাম ? গরুর টিকার দাম কত ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

গরুর টিকার দাম

গরুর টিকা আপনি উপজেলা প্রানী সম্পদ হাসপাতালে পাবেন। এ ছাড়া বিভিন্ন দেশি কোম্পানী তো রয়েছে যেমনঃ এসিআই এনিম্যাল হেলথ ইত্যাদি।

গরুর বিভিন্ন টিকা এবং টিকার দামঃ

টিকার নাম প্যাক সাইজ ডোজ / মাত্রা প্রতি মাত্রার দাম প্রতি ভায়ালের দাম
তড়কা স্পোর টিকা (তড়কা) ১০০ মিলি ১০০ ডোজ ০.৫০ টাকা ৫০.০০ টাকা
বি. কিউ টিকা (বাদলা) ১০০ মিলি ২০ ডোজ ১.৫০ টাকা ৩০.০০ টাকা
এইচ.এস টিকা (গলাফোলা) ১০০ মিলি ৫০ ডোজ ০.৬০ টাকা ৩০.০০ টাকা
লিভ্যালেন্ট এফ.এম.ডি.টিকা (ক্ষুরারোগ) ১০০ মিলি ১৬ ডোজ ৬.০০ টাকা ৯৬.০০ টাকা
আরো বিস্তারিত জানতে আপনার নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করুন।

জনপ্রিয় লেখা