Saturday, 07 March, 2026

পবিপ্রবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল


দীর্ঘ ৮ বছর পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প‌বিপ্রবি) নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোহাম্মদ কামরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস-চ্যান্সেলর ও সদ্য সাবেক রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

এর আগে বিশ্ববিদ্যাল‌য়ের অধ্যাপকরা রেজিস্ট্রা‌রের অতিরিক্ত দা‌য়ি‌ত্বে ছি‌লেন। সেই ধারা ভেঙে একজন ডেপুটি রেজিস্ট্রার ভারপ্রাপ্ত রেজিস্ট্রা‌রের দা‌য়িত্ব পে‌লেন।

ড. মো. কামরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন তিনি।

0 comments on “পবিপ্রবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ