Saturday, 07 March, 2026

কুড়িগ্রামে আলু চাষি ও ব্যবসায়ীদের বিক্ষোভ


চলতি আলুর মৌসুমে হিমাগারে সংরক্ষিত রাখতে আলুর সংরক্ষণভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলার আলু চাষী ও ব্যবসায়ীরা।

শনিবার (১২ জুন) সদরের কাঁঠালবাড়ীতে এক ঘণ্টা কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে ওই কর্মসূচি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার কৃষক নেতা আকবর আলী, আলু ব্যবসায়ী সমিতির পরিচালক মোস্তফা মিয়া, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ব্যাপারী ও কৃষক আন্দোলনের আহ্বায়ক আইয়ুব আলী প্রমুখ।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

জেলার আলু চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, গত বছর ৫০ কেজি ওজনের প্রতি বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ছিল ২২০ টাকা। এ বছর কোনো কারণ ছাড়াই কুড়িগ্রামে সদরের চারটি হিমাগার মালিক প্রতিবস্তায় ১১০ টাকা হারে ভাড়া বৃদ্ধি করেছেন।

করোনার কারণে আলু বিদেশে রফতানি বন্ধ থাকায় এমনিতেই আলু চাষিরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। এর ওপর অযৌক্তিক ভাড়া বৃদ্ধির কারণে কৃষকরা চরম লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন। তাই তারা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বর্তমানে হিমাগার থেকে আলু উত্তোলন বন্ধ রেখেছেন। সেইসঙ্গে তাদের দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

0 comments on “কুড়িগ্রামে আলু চাষি ও ব্যবসায়ীদের বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ