Saturday, 07 March, 2026

কচুয়ায় ৭ ফুটের অজগর সাপ উদ্ধার


চাঁদপুরের কচুয়ায় পুকুর থেকে ৮ কেজি ওজনের ৭ ফুট লম্বা একটি অজগর সাপ জীবিত উদ্ধার করেন স্থানীয়রা।

বুধবার (২ জুন) দুপুরে উপজেলার অভয়পাড়া গ্রামে ইসমাইল প্রধানীয়া বাড়ির পুকুর থেকে মাছ ধরার জাল ফেলে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সাপটিকে বস্তাবন্দি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মুন্সী জানান, পুকুরপাড়ে গাছের ডালে হঠাৎ একটি অজগর সাপের সন্ধান মিলে। বুধবার দুপুর ১টার দিকে ওই গ্রামের মানিক নামের এক যুবক অজগর সাপটি দেখতে পেয়ে ধরতে গেলে সাপটি পার্শ্ববর্তী পুকুরে নেমে যায়।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

এ সময় স্থানীয় লোকজন ওই পুকুরে মাছ ধরার জাল ফেলে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে অজগর সাপটিকে জীবিত উদ্ধারের পর বস্তাবন্দি করেন।

তিনি জানান, সাপটিকে আটকের পর অভয়পাড়া বাজারে নিয়ে আসেন স্থানীয় জনতা। তবে সাপটি কোথা থেকে কীভাবে এলো তা রহস্যজনক। অজগর সাপটি আটকের পর দেখতে বর্তমানে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন বলে তিনি জানান। সাপটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

0 comments on “কচুয়ায় ৭ ফুটের অজগর সাপ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ