Friday, 27 March, 2026

সরকারিভাবে মাংস-দুধ-ডিম বিক্রি শুরু


কোভিড-১৯ পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভ্রাম্যমাণভাবে মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু করেছে।

বুধবার (৭ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম ভ্রাম্যমাণ বিক্রয় শুরু হয়েছে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, আজ ঢাকায় মিরপুর-১০, সচিবালয় গেট, ধানমন্ডি ও খামাড়বাড়িতে ভ্রাম্যমাণভাবে ১২শ লিটার দুধ বিক্রি হয়েছে আজ। গত বছর করোনা পরিস্থিতির মধ্যে ভ্রাম্যমাণভাবে প্রায় ৯ হাজার কোটি টাকার মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রি হয়েছিল।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে আজ থেকে ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন চালু করে দিয়েছে সরকার।

0 comments on “সরকারিভাবে মাংস-দুধ-ডিম বিক্রি শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ