Friday, 27 March, 2026

গফরগাঁওয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৯৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফসী আউশ ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ওই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) বিকালে চাঁদনী হল মোড় এলাকায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে এই বিতরণ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফে আল মুইজ, শাখাওয়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৯৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকে ৫ কেজি উচ্চ ফলনশীল আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

0 comments on “গফরগাঁওয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ