Friday, 27 March, 2026

বাংলাদেশি গিটারফিশের নতুন প্রজাতি শনাক্ত


সমুদ্রে বাংলাদেশি গিটারফিশের নতুন একটি প্রজাতি শনাক্ত করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একদল গবেষক। এ নিয়ে বাংলাদেশি গিটারফিশসহ চার ধরনের প্রজাতি শনাক্ত হলো।

মঙ্গলবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জ্যুট্যাক্সা এ উদ্ভাবন নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

সামুদ্রিক এই মাছ দেখতে অনেকটা গিটারের মতো। স্থানীয়ভাবে গিটারফিশকে ‘পীতাম্বরি’ নামে চেনা হয়। হাজারবরশি ও দেওন্দি জালে ধরা পড়ে এসব মাছ। কক্সবাজারের সৈকতের ৪০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে দেখা মেলেছে এই মাছের।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

শেকৃবির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আহসান হাবীব নতুন এ সামুদ্রিক মাছের প্রজাতি আবিষ্কারে নেতৃত্ব দেন। তার সহযোগী ছিলেন মো. জায়িদুল ইসলাম।

আহসান হাবীব বলেন, দুই বছর ধরে গবেষণার পর নতুন প্রজাতিটি শনাক্ত করা সম্ভব হয়েছে। এরই মধ্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত নিয়ে গবেষণা প্রবন্ধটি বিজ্ঞান জার্নালে স্থানও পেয়েছে।

তিনি জানান, গ্লুকোসটেগিডি পরিবারের প্রজাতিগুলোকে জায়ান্ট গিটারফিশ বলা হয়। পৃথিবীতে এ পর্যন্ত জায়ান্ট গিটারফিশের আটটি প্রজাতি শনাক্ত করা হয়েছে। দুটি প্রজাতি ছাড়া বাকি সব গিটারফিশ সামুদ্রিক লোনা পানিতে বসবাস করে। তবে দুটি প্রজাতি মাঝে মাঝে ঈষৎ লোনা পানিতে আসে।

আহসান হাবীব জানান, তিন ধরনের গিটারফিশ পাওয়া যেত কক্সবাজারে। নতুন শনাক্তের পর চার ধরনের মাছ পাওয়া গেল এ প্রজাতির।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেহের গঠন, বাহ্যিক আকৃতি এবং ডিএনএ বারকোডিং পদ্ধতি ব্যবহার করে প্রজাতিটি শনাক্ত করা হয়। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় পাওয়া যায় বলে প্রজাতিটির ইংরেজি নাম দেয়া হয়েছে বাংলাদেশি গিটারফিশ।

0 comments on “বাংলাদেশি গিটারফিশের নতুন প্রজাতি শনাক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ