Wednesday, 08 April, 2026

গোয়ালন্দে মিলল ১৫ কেজির পাঙ্গাস!


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় নামক স্থানে জেলে সাহিন শেখের জালে মাছটি ধরা পড়ে।

সাহিন শেখ জানান, মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। সেখান থেকে নিলামে মাছটি ক্রয় করেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। তিনি এক হাজার দুইশ’ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় মাছটি ক্রয় করেন ।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

পরবর্তীতে সাভারের এক পোশাক কারখানার মালিকের কাছে ১ হাজার তিনশ’ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, পদ্মা নদীতে এখন বেশ কিছু বড় মাছ পাওয়া যাচ্ছে। তবে চায়না জালের কারণে অনেক মাছ এখন বড় হতে পারছে না। এই জালগুলোর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে মৎস্য দপ্তর এই জালের ব্যবহার বন্ধ না করলে আগামীতে পদ্মায় বড় মাছের আকাল পড়বে।

এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মা মাছ সংরক্ষণ ও বৃদ্ধির ব্যাপারে আমাদের নজরদারী রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই চায়না জালের ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে।

0 comments on “গোয়ালন্দে মিলল ১৫ কেজির পাঙ্গাস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ