Friday, 06 March, 2026

তিন ট্রলারসহ ৩৭ জেলে আটক


সাগরে ৬৫ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ট্রলারসহ ৩৭ জেলেকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।

রবিবার (২৩ মে) ভোর ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার বিষখালী-বলেশ্বর বারানি খাল থেকে আটক করে ট্রলার ও মাছসহ জেলেদের পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করে কোস্টগার্ড।

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেনেন্ট শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গভীর সমুদ্রে মাছ শিকার করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

এর ভিত্তিতে রাত ১টা থেকে পাথরঘাটা পৌর শহরের বারানি খালে আমরা অবস্থান করি। পরে ভোর ৫টার দিকে ট্রলার তিনটি যাওয়ার পথে জব্দ করি। এ সময় ৩৭ জেলেকে আটক করা হয়।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, মৎস্য আইন অনুযায়ী ট্রলার ও জেলেদের মোবাইল কোর্টের মাধ্যমে সকাল ১০টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছগুলো ওপেন ডাকে বিক্রি করা হয়েছে।

0 comments on “তিন ট্রলারসহ ৩৭ জেলে আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ