Saturday, 28 March, 2026

নিম্নমানের কাঁচামাল ব্যবহার করায় ফিড কারখানাকে জরিমানা


মাগুরায় পোল্ট্রি ফিডে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করায় এক ফিড কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ভায়না এলাকায় আল-মদিনা কোম্পানির আরাফাত পোল্ট্রি ফিড কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান।

জানা যায়, জেলার একাধিক খামারির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

খামারিরা জানান, আল-মদিনা কোম্পানির আরাফাত পোল্ট্রি ফিড কারখানার মালিক সাইফুল ইসলাম (৫৫) দীর্ঘদিন ধরে এ কারখানায় নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে ফিড তৈরি করে আসছেন। যার ফলে খামারিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে মাগুরার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ‘খামারিদের অভিযোগের ভিত্তিতে আজ কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। ফিড তৈরিতে নিম্নমানের কাঁচামাল ব্যবহার ও প্যাকেটর গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা না থাকায় চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অসঙ্গতি দূর করতে নানা পরামর্শও দেয়া হয়েছে।

0 comments on “নিম্নমানের কাঁচামাল ব্যবহার করায় ফিড কারখানাকে জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ