Tuesday, 10 February, 2026

ফরিদপুরে অভ্যন্তরীণ গম সংগ্রহ শুরু


ফরিদপুরের সদর উপজেলায় অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুম রেজা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে শহরের অম্বিকাপুর এলএসডি-১ খাদ্য গুদামে এ কার্যক্রম শুরু হয়।

অম্বিকাপুর এলএসডি-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুনার রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন
মাছ চাষের নতুন দিগন্ত: একুয়ামিমিক্রি (Aquamimicry) পদ্ধতি ও সম্ভাবনা

বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে একুয়ামিমিক্রি (Aquamimicry) একটি অত্যন্ত আধুনিক এবং পরিবেশবান্ধব পদ্ধতি, যা জলজ প্রাণীর প্রাকৃতিক বাসস্থানের পরিবেশ কৃত্রিমভাবে পুকুরে Read more

ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত (BRRI) ৬টি নতুন ধানের জাতের অনুমোদন
ভাতের পাতে এবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট: অনুমোদন পেল ব্রি’র ৬টি নতুন ধানের জাত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর ঝুলিতে যুক্ত হলো আরও ৬টি নতুন ধানের জাত। এর মধ্যে রয়েছে দেশের প্রথম উচ্চফলনশীল 'কালো Read more

অম্বিকাপুর এলএসপি-১ সংরক্ষন ও চলাচল কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান জানান, এ বছর সরকার নির্ধারিত ২৮ টাকা দরে উপজেলার ১৩০২ জন কৃষকের কাছ থেকে ১-২ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে কৃষক বাছাইয়ের পর লটারীর মাধ্যমে প্রতিজন কৃষক ১ থেকে ৩ মেট্রিক টন গম সংবরাহ করতে পারব।

0 comments on “ফরিদপুরে অভ্যন্তরীণ গম সংগ্রহ শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ