Saturday, 07 March, 2026

দিনাজপুরে মরু অঞ্চলের দুম্বা পালনে সফলতা


দিনাজপুরের বোচাগঞ্জে মরু অঞ্চলের দুম্বা পালনে বাণিজ্যিক খামার করে সফলতা পেয়েছেন খামারী আব্দুল হান্নান। আসছে ইদে কোরবানির হাটে প্রথমবারের মতো দুম্বা বিক্রির জন্য উঠানো হবে। দুম্বার খামারটি দেখতে দূর-দূরান্তের অনেকে ভিড় করছেন বলে জানা গেছে।

বোচাগঞ্জ উপজেলার ধান-চাল ব্যবসায়ী ও দুম্বা খামারের মালিক আব্দুল হান্নান জানান, করোনার এই সময়ে দিনাজপুরে কোরবানির হাটে দেখা যাবে দুম্বা। ইচ্ছে করলে যে কেউ আমার খামারের দুম্বা কোরবানির জন্য ক্রয় করতে পারবেন। এসময় একেকটি দুম্বা ৭০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, চার বছর আগে ভারতের রাজস্থান থেকে ৬টি দুম্বা শাবক এনে আব্দুল হান্নান লালন-পালন করেন। বর্তমানে তার খামারে দুম্বার সংখ্যা প্রায় অর্ধ-শতাধিক। মরু অঞ্চলের প্রাণী দুম্বা সঠিকভাবে পরিচর্যা করলে যেকোনো দেশে, যেকোনো জায়গায় খামার করে স্বাবলম্বী হওয়া সম্ভব।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

বোচাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছালাম জানান, মরু অঞ্চলের এসব প্রাণী যেকোনো পরিবেশে সঠিক পরিচর্যার মাধ্যমে লালন-পালন করা যায়। অনেকেই এটাকে বাণিজ্যিকভাবে নিতে পারেন। বোচাগঞ্জের দুম্বার খামারটি অত্র এলাকার মানুষের কাছে একটি ব্যতিক্রমী খামার হিসেবে নজর কেড়েছে।

0 comments on “দিনাজপুরে মরু অঞ্চলের দুম্বা পালনে সফলতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ