Friday, 27 March, 2026

করোনায় মারা গেলেন প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক


করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক ডা. কাজী মো. তরিকুল আলম। তিনি কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার, নারায়ণগঞ্জের উপপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

সোমবার (২৬ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (লাইভস্টক) ক্যাডারের ১৯তম ব্যাচের কর্মকর্তা ও কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার, নারায়ণগঞ্জের উপপরিচালক ডা. কাজী মো. তরিকুল আলম গতকাল (রোববার) দিবাগত রাত ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ৮ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও সচিব রওনক মাহমুদ শোক প্রকাশ করেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মরহুম ডা. কাজী মো. তরিকুল আলমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

শোক বার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, ডা. কাজী মো. তরিকুল আলম ছিলেন একজন মেধাবী কর্মকর্তা। কর্মক্ষেত্রে তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

0 comments on “করোনায় মারা গেলেন প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ