Saturday, 07 March, 2026

বশেমুরকৃবিতে পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ‘পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক’ দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ।

উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকারের যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের ফলে মহামারি করোনাকালেও দেশবাসী এর সুফল ভোগ করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ অংশগ্রহণকারী সকলের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।’

0 comments on “বশেমুরকৃবিতে পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ