Sunday, 29 March, 2026

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) কৃষিবিদ দিবস-২০২১ পালিত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে আনন্দ র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিনে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষিবিদ কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে আয়োজিত র‌্যালীটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

আরো পড়ুন
দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ট্রেজারার ও ভারপ্রাপ্ত ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক তোফায়েল আহমেদ সভাপতিত্ব দিবসের তাৎপর্য তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।

এসময় বক্তব্য রাখেন আইবিজিই’র পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম এবং প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আরিফুর রহমান খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষিবিদ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 comments on “বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ