Saturday, 07 March, 2026

বড়শিতে উঠলো ৪৮ কেজির বাঘাইর


জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর চিতুলিয়া এলাকায় বড়শিতে ৪৮ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়েছে।

শুক্রবার সকালে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি এলাকার নয়ারচরের বাসিন্দা সিকান্দার আলীর বড়শিতে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, সকালে সিকান্দার আলীর বড়শিতে বিশাল আকৃতির বাঘাইর মাছ ধরা পড়ে। প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালানোর পর সে মাছটিকে পাড়ে ওঠাতে সক্ষম হন। খবর পেয়ে মাছটি দেখতে সানন্দবাড়ি ব্রিজ এলাকায় মানুষের ভিড় জমে যায়।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

এ সময় স্থানীয়রা মাছটি ওজন করলে সেটি ৪৮ কেজি হয়। পরে স্থানীয় ব্যবসায়ী মুনসুর এন্টারপ্রাইজের মালিক মুনসুর আলী বাঘাইর মাছটি ৪৩ হাজার টাকায় কিনে নেন এবং পিকআপ ভ্যানে ঢাকায় নিয়ে যান।

0 comments on “বড়শিতে উঠলো ৪৮ কেজির বাঘাইর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ