Saturday, 28 March, 2026

সিলেটে ২ হাজার ৯৯ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ, আশাবাদী কৃষক


সিলেটে কৃষকের কাছে আশীর্বাদ হয়ে উঠছে চিনাবাদাম। সিলেটে ২ হাজার ৯৯ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ। চিনাবাদাম ফলিয়ে লাভবানও হচ্ছেন কৃষক। এতে অন্য কৃষকরাও বাদাম চাষে আগ্রহী হচ্ছেন। এ বছর সিলেট জেলায় ১৫৫, মৌলভীবাজার জেলায় ৬২, হবিগঞ্জ জেলায় ১৫৬ ও সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৭২৬ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে।

কৃষকরা জানান, কৃষি বিভাগের সংশ্লিষ্টদের পরামর্শ ও প্রশিক্ষণ পেলে তারা অভিজ্ঞতা অর্জন করে আরও বেশি বাদাম উৎপাদন করতে পারবেন।

কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে বিভাগের চার জেলায় ২ হাজার ৯৯ হেক্টর জমিতে চীনাবাদাম চাষ হয়েছিল। উৎপাদন হয়েছে ৩ হাজার ৬৭৩ টন। এতে অন্তত ৪০ কোটি টাকার চীনাবাদামের বাণিজ্য হয়েছে বলে কৃষি বিভাগ জানায়। কৃষক পর্যায়ে প্রতি মণ বাদাম বিক্রি হয়েছে প্রায় ৪ হাজার টাকায়।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। সেখানকার কৃষক বলেন, বাদাম চাষে খরচ কম। জমিতে হালচাষ করে বাদামবীজ মাটিতে বপন করলেই হলো, চিনাবাদামে সার ও কম দিতে হয়। গত বছরের চেয়ে এবার বাদামের ফলনও ভালো হয়েছে।

বাদামচাষী ও কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, সিলেটের চিনাবাদাম রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার আড়ৎদাররা কিনে নিয়ে যাচ্ছেন। খুচরা বাজারে প্রতি কেজি ২০০ টাকারও বেশি দরে বিক্রি করা হয়। প্রতি কেজি কাঁচা বাদাম ১০০ টাকা করে বিক্রয় হলে এক মণ বাদামের বর্তমান বাজারমূল্য ৪ হাজার টাকা। এ হিসাবে এক কেদার জমিতে ২৩ হাজার ৪০০ টাকার বাদাম উৎপাদন হয়েছে। এক কেদার জমিতে চাষাবাদে সাকল্যে খরচ হয়েছে ১০ হাজার টাকা, বাকি ১৩ হাজার ৪০০ টাকা লাভ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট আঞ্চলিক অফিসের উপ-পরিচালক মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেন, সিলেট অঞ্চলের মাটি চীনাবাদাম চাষের বেশ উপযোগী। এতে এখানকার কৃষক বাদাম চাষে উৎসাহী হচ্ছেন। সিলেট অঞ্চলে এবার ৩ হাজার ৬৭৩ টন বাদাম উৎপাদন হয়েছে। ৪ হাজার টাকা মণ ধরে হিসাব করলে দেখা যায় প্রায় ৪০ কোটি টাকার বাণিজ্য হয়েছে বাদামচাষীদের।

0 comments on “সিলেটে ২ হাজার ৯৯ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ, আশাবাদী কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ