Sunday, 05 April, 2026

রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে ১৮৯ কোটি টাকার প্রণোদনা


সূর্যমুখী ফুল

চলতি অর্থবছরে রবি মৌসুমের ১০ ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৮৮ কোটি ৪৯ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে।

দশটি ফসলের মধ্যে রয়েছে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ডাল। এ প্রণোদনার আওতায় ৬৪টি জেলার ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হবে। এ সংক্রান্ত আদেশ এরই মধ্যে জারি হয়েছে বলে সোমবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

আরো পড়ুন
সংরক্ষিত ধানে পোকামাকড়ের ক্ষতি কমাতে বাকৃবির আল্ট্রাসনিক প্রযুক্তি ‘গ্রেইন গার্ড’
আল্ট্রাসনিক প্রযুক্তিতে ধানের পোকা দমনে নতুন প্রযুক্তি: বছরে শত শত কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা

প্রতি বছর সংরক্ষিত ধানে পোকামাকড়ের আক্রমণে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েন দেশের কৃষকরা। এই ক্ষতি নিরসনে আল্ট্রাসনিক প্রযুক্তিনির্ভর এক অভিনব উদ্ভাবন Read more

প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা উত্তরবঙ্গের কৃষক: আলু ও ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতি

গত মাসের আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিপাতে উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আলু ও ভুট্টা চাষীরা Read more

একজন কৃষক ১০ ফসলের যে কোনো একটি চাষের জন্য এ প্রণোদনা পাবেন। প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় গমবীজ ২০ কেজি, ভুট্টার বীজ ২ কেজি, সরিষা/সূর্মুখীর বীজ ১ কেজি, চিনাবাদামের বীজ ১০ কেজি, সয়াবিনের বীজ ৮ কেজি, শীতকালীন পেঁয়াজের বীজ ১ কেজি, মুগ/মসুরের বীজ ১ কেজি ও খেসারির বীজ ৮ কেজি এবং সার বিনামূল্যে পাবেন।

কৃষি মন্ত্রালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় মাঠপর্যায়ে শিগগিরই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

0 comments on “রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে ১৮৯ কোটি টাকার প্রণোদনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ