Friday, 27 March, 2026

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন


শীতকালীন সবজি লাউ চাষ এর বিষয়ে জানা খুব গুরুত্বপূর্ণ

নেত্রকোনায় শীতকালীন সবজি লাউয়ের ভালো ফলন হয়েছে। লাউ চাষ করেও যে স্বাবলম্বী হওয়া যায় সেই দৃষ্টান্ত তৈরি করেছেন এ অঞ্চলের বহু কৃষক।

নেত্রকোনার কেন্দুয়া, বারহাট্রা ও সদর উপজেলা সহ প্রায় ২০ টি গ্রাম আমন ধানে ক্ষতিগ্রস্থ হয় কৃষক। তার ক্ষতি পুষিয়ে নিতে চাষ করেন লাউ। এবং তাতেই বাজিমাত কৃষক। লাউ চাষ ফলন হয়েছে বাম্পার।

রবিশস্যের চাষাবাদে ঝুকেছেন কৃষক। বিষমুক্ত পদ্ধতিতে লাউয়ের চাষে ভাল ফলনের পাশাপাশি পাচ্ছেন ভাল বাজার দাম। এতে খুশি প্রান্তিক কৃষক। প্রতি হেক্টর জমিতে লাউ আবাদ হয়েছে ৪০-৫০ মেট্রিকটন।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

জমির উদ্দিন নামে কৃষক বলেন, কেচো ও ভার্মি কম্পোষ্ট সারের মাধ্যমে বিষ মুক্ত লাউয়ের চাষে সে ৩০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। আর ২০ হাজার টাকার লাউ বিক্রির আশা করছেন।

প্রতি পিচ লাউয়ের বাজার মূল্য ৪০ টাকা যা বাজারে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা প্রতি দরে। বন্যার পর কৃষক রবিশস্যের লাউ চাষে লাভবান হচ্ছে কৃষক।

ধান চাষের চেয়ে লাউ চাষে কৃষক বেশি লাভবান হয়েছেন। পেয়েছেন লাউয়ের ভাল বাজার দাম।

0 comments on “নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ