Saturday, 07 March, 2026

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬০০ কেজি জাটকা জব্দ


চাঁদপুর মেঘনা নদীর মোহনা এলাকা থেকে ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন।

শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে মেঘনা নদীর মোহনায় এমভি কর্ণফুলী-১৩ নামে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা। সে সময় লঞ্চটি থেকে আনুমানিক ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। শুক্রবার দুপুরে জব্দকৃত জাটকাগুলো চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম উজ্জ্বল হোসেন এবং সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের উপস্থিতিতে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণসহ জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

0 comments on “চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬০০ কেজি জাটকা জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ