Saturday, 07 March, 2026

গরু মোটাতাজাকরণের জন্য মিলবে ব্যাংক ঋণ


ষাঁড়-গরু-মোটাতাজাকরন

আজ মঙ্গলবার গরু মোটাতাজাকরণের ঋণ পাওয়া সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে ঋণ পাওয়া যাবে।

এতে বলা হয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের গত বছরের ২২ নভেম্বর ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। উক্ত তহবিল থেকে গরু মোটাতাজাকরণের ঋণও বিতরণ করতে পারবে ব্যাংকগুলো। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগের সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, এই তহবিল থেকে শূন্য দশমিক ৫ শতাংশ সুদহারে ঋণ পাবে বাণিজ্যিক ব্যাংক, যা কৃষকদের কাছে সরলহারে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে বিতরণ করতে হবে। এ তহবিল থেকে জামানত ছাড়া সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন কৃষক। এক্ষেত্রে সম্ভাব্য উৎপাদিত ফসল জামানত হিসেবে রাখতে পারবে ব্যাংক।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিতে দুর্বল সরবরাহ ব্যবস্থার কারণে বিভিন্ন খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় বিশ্বে খাদ্য সংকটের সৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির প্রয়োজনে এই তহবিল গঠন করা হয়েছে।

0 comments on “গরু মোটাতাজাকরণের জন্য মিলবে ব্যাংক ঋণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ