Saturday, 31 October, 2026

সার আমদানি না করে বন্ধ সার কারখানাগুলো দ্রুত চালুর সুপারিশ


কৃত্রিম সংকট তৈরি করে সার বিক্রয়

সার আমদানি না করে বন্ধ সার কারখানাগুলো দ্রুত সময়ের মধ্যে চালু ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করার ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মোঃ শামসুল আলম, কমিটির সদস্য হাফিজ আহমদ মজুমদার, মনজুর হোসেন এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, শিল্প এলাকার ক্ষতিকর শিল্প বর্জ্য সরাসরি প্রাকৃতিক পানির উৎসে যুক্ত হওয়া বন্ধ করে সরাসরি পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে একটি কেন্দ্রীয় বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

আরো পড়ুন
স্মার্ট কৃষি প্রযুক্তি: কম খরচে লাভজনক আনারকলি (Passion Fruit) চাষ পদ্ধতি ও যত্ন
বাংলাদেশে আনারকলি চাষ

বাংলাদেশের কৃষিতে সাম্প্রতিক সময়ে অপ্রচলিত ফল ও সবজি চাষে বিপ্লব ঘটেছে। এর মধ্যে অন্যতম একটি উচ্চমূল্যের ও লাভজনক নাম হলো Read more

লেয়ার মুরগি পালনঃ লেয়ার মুরগির ফার্মে কখন কি টিকা দিতে হবে?
লেয়ার মুরগির ফার্মে কখন কি টিকা দিতে হবে?

লেয়ার মুরগির খামারে রোগের ঝুঁকি দূর করতে এবং সঠিক ডিম উৎপাদন নিশ্চিত করতে নির্দিষ্ট বয়স অনুযায়ী টিকা (Vaccine) দেওয়া আবশ্যক। Read more

বৈঠকে পরিকল্পনা বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, শিল্প শক্তি বিভাগের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 comments on “সার আমদানি না করে বন্ধ সার কারখানাগুলো দ্রুত চালুর সুপারিশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ