Saturday, 07 March, 2026

জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু


জয়পুরহাট চিনি কল লিমিটেড বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল।

জয়পুরহাট চিনিকলে ২০২২-২০২৩ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৬০তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৬৬ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে ডোঙ্গায় আখ ফেলার মধ্য দিয়ে দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবার মাড়াই মৌসুম শুরু করলো।

শুক্রবার বিকেলে এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসএফআইসির পরিচালক (অর্থ) ও সরকারের যুগ্ম সচিব খন্দকার আজিম আহমেদ।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান।

আখ মাড়াই মৌসুম শুরু উপলক্ষে জয়পুর-হাট চিনিকলের অধিন ১০ টি সাব জোনের আখ ক্রয় কেন্দ্র গুলো ইতোমধ্যে মেরামত ও সংস্কার করা হয়েছে। অন্যান্য ফসলের দামের সঙ্গে সঙ্গতি রেখে আখের মূল্যও বাড়িয়েছে সরকার। এবার মিলগেটে আখের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৪ হাজার ৪৫০ টাকা এবং বাইরের ক্রয় কেন্দ্রের জন্য ৪ হাজার ৪৪০ টাকা।

0 comments on “জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ