Saturday, 07 March, 2026

জমিতে বেলি ফুলের চাষ, জেনে নিন কিভাবে


সুগন্ধি ফুল হিসেবে বেলি ফুলের খুব কদর। ফুলের তোড়া বা ফুলের মালায় বা গাজরা তৈরিতে হিসেবে বেলি ফুলের ব্যাবহার হয়। সেদিক বিবেচনা করলে এটি একটি অর্থকরী ফুল।

বেলি বা বেলী (ইংরেজি: Arabian jasmine), (বৈজ্ঞানিক নাম: Jasminum sambac) জেসমিন গণের এক প্রকারের সুগন্ধী সাদা ফুল

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

সাদা বেলি ফুল প্রজাতির গাছের উচ্চতা এক মিটার হতে পারে। এদের কচি ডাল রোমশ। পাতা একক, ডিম্বাকার, ৪-৮ সেমি লম্বা হয়।

তাই জেনে নেয়া যাক জমিতে বেলি ফুলের চাষ করা যায় কিভাবে।

আমাদের দেশে তিন জাতের বেলি ফুল দেখা মেলে। যথা- মাঝারি ও ডাবল ধরনের, সিঙ্গেল ও অধিক গন্ধযুক্ত, বৃহদাকার ও ডাবল ধরনের।

বেলি ফুল বংশবিস্তার করে ৩ ভাবে। গুটি কলম, দাবা কলম ও ডাল কলম। এই ৩ পদ্ধতির মাধ্যমেই বংশবিস্তার হয় বেলি ফুলের।

বেলি ফুলের চাষ করবেন কিভাবে ?

ভারি এঁটেল ও বেলে মাটিতে বেলি ফুল চাষ করা যায় না। আর সব ধরনের মাটিতে বেলি ফুলের চাষ করা সম্ভব । জমিতে প্রয়োজনীয় পানি সেচের ব্যবস্থা থাকতে হবে।

যথেষ্ট পানি নিকাশের ভালো ব্যবস্থা থাকতে হবে। চাষ ও মই দিয়ে জমির মাটি ঝুরঝুরা ও সমান করে নিতে হবে। জমি তৈরির সময় বিভিন্ন রকম সার যেমন জৈব সার, ইউরিয়া, ফসফেট, এমপি ইত্যাদি প্রয়োগ করতে হবে।

প্রতি ১ মিটার পর পর চারা রোপণ করতে হবে। চারা রোপণ করার পর ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এরপর পানি সেচ দিতে হবে।

কলম বা চারা তৈরি করা যায় গ্রীষ্মের শেষ থেকে বর্ষার শেষ পর্যন্ত । চারা ও সারির দূরত্ব ৫০ হতে হবে ৫০ সেমি। চারা লাগানোর জন্য গর্ত খুড়তে হবে। এরপর গর্তের মাটিকে রোদে শুকাতে হবে।

জৈব সার ও কাঠের ছাই মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। এক একটি গর্তে একটি বেলির কলম বসাতে হবে। কলম বসানোর জন্য বর্ষা বা বর্ষার শেষ সময় ভালো। বসন্তকালেও কলম তৈরি করা যায় কিন্তু সেচের ব্যবস্থা ভালো থাকতে হয়।

বেলি ফুলের জমিতে সবসময় রস থাকার জন্য যথেষ্ট পরিমাণে সেচ দরকার। গ্রীষ্মকালে হলে ১০-১২ দিন, শীতকালে হলে ১৫-২০ দিন পরপর সেচ দিতে হবে। সময়মতো বৃষ্টি না হলে জমির অবস্থা বুঝে ২-১ টি সেচ দেওয়া প্রয়োজন হবে বর্ষাকালে।

বেলি ফুলের গাছের পরিচর্যাঃ

প্রতি বছর বেলি ফুলের গাছের ডাল-পালা ছাঁটাই করতে হবে। ছাঁটাইয়ের কয়েকদিন পর জমিতে সার প্রয়োগ করতে হয়।

ফেব্রুয়ারি- জুলাই মাস পর্যন্ত গাছে ফুল ফোটে। প্রতিবছর এটি বাড়ে। লতানো বেলিতে ফলন সাধারণ বেলির চেয়ে বেশি হয়।

0 comments on “জমিতে বেলি ফুলের চাষ, জেনে নিন কিভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ