Sunday, 12 April, 2026

মাছ ধরতে গিয়ে পদ্মায় মিলল জেলের জালে কুমির


কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে মাছের বদলে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক কুমির।

গত শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের পুরাতন ফেরিঘাট এলাকায় আবুল কালাম আজাদ নামে একজন জেলের জালে আটকা পড়ে বিশাল আকৃতির ওই কুমিরটি। বড় মাছ ভেবে প্রথমে তিনি জাল টেনে তোলেন। এরপরই দেখতে পান মাছ নয়, তার জালে আটকা পড়েছে কুমির।

পরে স্থানীয়দের সহযোগিতায় কুমিরটিকে তীরে তোলা হয়। এরপর খবর দেয়া হয় উপজেলা প্রশাসন এবং বন বিভাগকে। বন বিভাগের কর্মকর্তারা জানান, ডোরা কাটা এই কুমিরটি মূলত মিঠা পানির কুমির।

আরো পড়ুন
বিএডিসির ব্রি-ধান ৮৮–এর বীজে মিশ্রণ, হাওরে কৃষকের খেতে নানা জাতের ধান
বিএডিসির ব্রি-ধান ৮৮–এর বীজে মিশ্রণ, হাওরে কৃষকের খেতে নানা জাতের ধান

সপ্তাহখানেকের মধ্যেই কিশোরগঞ্জের হাওর এলাকায় পুরোদমে শুরু হবে বোরো ধান কাটা। হাওরজুড়ে এখন সেই প্রস্তুতি। কিন্তু যেসব কৃষক বাংলাদেশ কৃষি Read more

হবিগঞ্জের হাওরে অসময়ের বন্যায় তলিয়ে গেল ব্যাপক বোরো জমি, চরম দুশ্চিন্তায় কৃষক
বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জের নিচু এলাকা প্লাবিত

হবিগঞ্জের হাওর এলাকায় কয়েক দিনের অসময়ে বৃষ্টি ও নদীপাড়ে পানি বাড়ায় ব্যাপক বোরো ধানের জমি তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে Read more


বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির বলেন, কুমিরটির দৈর্ঘ্য ৬ ফুট, চওড়া আড়াই ফুট এবং ওজন ৩৫ কেজি। বর্ষায় এটি ফারাক্কা বাঁধ খোলা পেয়ে ভারত থেকে বাংলাদশে এসে থাকতে পারে।

পরে রাতে পদ্মা নদীতেই কুমিরটিকে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান কচি।

0 comments on “মাছ ধরতে গিয়ে পদ্মায় মিলল জেলের জালে কুমির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ