Thursday, 26 March, 2026

বগুড়া একাডেমীতে জৈব কৃষি সচেতনতা ও উপকরণ বিতরণ


ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ায় দিনব্যাপী ‘Training on Awareness for Farmers’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মে) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় কৃষকদের মাঝে জৈব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে এবং ‘ক্ষুদ্র পরিসরে কৃষিপণ্য ব্যবসা ও ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে সার্ক অঞ্চলের ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণে বগুড়ার উপ-প্রকল্প এলাকার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া এর পরিচালক (প্রশিক্ষণ) ইঞ্জিনিয়ার মো. ফেরদৌস হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে সার্ক কৃষি কেন্দ্র, ঢাকা এর পরিচালক ড. মো. বকতিয়ার হোসেন ও সার্ক কৃষি কেন্দ্র, ঢাকা এর সার্ক প্রকল্প সমন্বয়ক ও সিনিয়র টেকনিক্যাল কোর্ডিনেটর ড. মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমীর উপ-পরিচালক শুভাগত বাগচী, সমন্বয়ক হিসেবে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা ও ফোকাল পার্সোন মনিরুল ইসলামসহ এবং পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র অনুষদের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 comments on “বগুড়া একাডেমীতে জৈব কৃষি সচেতনতা ও উপকরণ বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ