Saturday, 28 March, 2026

দিনাজপুরে ৩৮৪ কেজি শিং মাছের পোনা জব্দ


ভারতে পাচারের সময় ৩৮৪ কেজি শিং মাছের পোনা জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকার দক্ষিণ দাউদপুর কাঁচা রাস্তার ওপর থেকে পোনাগুলো জব্দ করা হয়। বিজিবি’র দাউদপুর ক্যাম্প কমান্ডার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ দাউদপুর সীমান্ত এলাকার কাঁচা রাস্তা দিয়ে ভ্যানে করে কয়েকটি ড্রাম নিয়ে যাচ্ছিল ভ্যান চালক। পরে সেই ভ্যানে থাকা ড্রামগুলো তল্লাশি করে সেখানে ৪টি ড্রামে শিংমাছের পোনা জব্দ করা হয়।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে সরকারি নিয়ম অনুযায়ী পোনাগুলো নিলামে বিক্রয় করা হয়। চারটি ড্রামে থাকা ৩৮৪ কেজি শিংমাছের পোনা ভ্যাটসহ মোট ১ লাখ ৫৩ হাজার ৬শ টাকা মূল্যে নিলাম করা হয়েছে বলে জানান তিনি।

0 comments on “দিনাজপুরে ৩৮৪ কেজি শিং মাছের পোনা জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ