Saturday, 28 March, 2026

মুন্সিগঞ্জে ১৮০ মণ জাটকা জব্দ


মুন্সিগঞ্জ সদর উপজেলায় জাটকা বিরোধী পৃথক অভিযানে ১৮০ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। এসময় একটি ট্রলার ও ২শ সিসি একটি স্পিডবোট জব্দ করা হয়।

সোমবার (৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে ধলেশ্বরী নদী থেকে ধাওয়া করে বুড়িগঙ্গা নদীতে একটি স্পিডবোটে থাকা ১৫ ড্রাম জাটকা উদ্ধার করা হয়।

এর আগে রাত দেড়টার দিকে উপজেলার কাঠপট্টি এলাকায় ২০ ড্রাম জাটকা বোঝাই ট্রলার জব্দ করা হয়।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কবির হোসেন জানান, ধলেশ্বরী নদী থেকে একটি স্পিডবোট অনুসরণ করা হয়। পরে বুড়িগঙ্গা নদীতে জাটকাবোঝাই মালিকবিহীন স্পিডবোটটি আটক করা হয়।

এর আগে গভীর রাতে কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদীতে ১৫ ড্রাম জাটকাসহ একটি ট্রলার জব্দ করা হয়। দুই অভিযানে ১৮০ মণ জাটকা উদ্ধারের পাশাপাশি একটি স্পিডবোট ও একটি ট্রলার জব্দ করা হয়।

জব্দকৃত জাটকাগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এসব জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

0 comments on “মুন্সিগঞ্জে ১৮০ মণ জাটকা জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ