Saturday, 28 March, 2026

চাঁদপুরে ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে শাস্তি


চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাটকা শিকারের অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) ভোররাতে তিনটি পৃথক অভিযানে এসব জেলেকে আটক করেন নৌ-পুলিশ, প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক জানান, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্গীমারা এলাকায় ভোররাতে জাটকা শিকার করছে একদল জেলে- এমন সংবাদের ভিত্তিতে মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে নৌ-পুলিশ অভিযান চালায়। এতে হাতেনাতে ১২ জেলেকে আটক করা হয়। এসময় ইঞ্জিনচালিত মাছ ধরার দুটি নৌকা এবং ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসাইন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন। এতে সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন তিনি।

এদিকে পৃথক আরও দুটি অভিযানে জেলার হাইমচরে নীলকমল ফাঁড়ির নৌ-পুলিশ ৫ জেলেকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।

ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে জাটকা নিধন করেছিল। এসময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরেক অভিযানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাদের অভিযানে আরও ৫ জেলেকে আটক করা হয়।

এ পর্যন্ত গত ১০ দিনে চাঁদপুরে ৬৪ জেলে আটক করা হলো। এসময় জব্দ করা হয়েছে ২৩ লাখ মিটার, ১৪ শ কেজি জাটকা এবং ২০টি নৌকা।

0 comments on “চাঁদপুরে ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে শাস্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ