Thursday, 26 March, 2026

বরিশালে কৃষি যন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ


বরিশালে সাগরদী ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) উদ্যোগে কৃষি যন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণের উপর যন্ত্রচালক ও মেকানিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (৭ জুন) সকালে নগরীর সাগরদী ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি বরিশালের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রি’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মীর নুরুল হাসান মাহমুদ, এসএসও ড. মো. আশরাফুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, এসও মো. মিজানুর রহমান এবং ঐশিক দেবনাথ প্রমুখ।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি চালনা এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে হাতে-কলমে শেখানো হয়। এতে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের ৪০ জন যন্ত্রচালক ও মেকানিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যান্ত্রিকীকরণ কৃষির আশীর্বাদ। এর মাধ্যমে উৎপাদন খরচ সাশ্রয় হয়। শ্রম ও সময় কম লাগে। তাই এর সর্বোচ্চ কাজে লাগানোর জন্য যন্ত্রের সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আর সে কারণেই ধারাবাহিকভাবে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

0 comments on “বরিশালে কৃষি যন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ