Thursday, 26 March, 2026

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ পেলেন এম. আনিস উদ্ দৌলা


‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’ অর্জন করলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান জনাব এম. আনিস উদ্ দৌলা।

রবিবার (২৮ জুন) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় কৃষি সম্প্রসারণের অবদানের মাধ্যমে কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় এম আনিস উদ্ দৌলাকে এই পুরস্কারে ভূষিত করেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পাঁচজন স্বর্ণ, ৯ জন রৌপ্য এবং ১৮ জন ব্রোঞ্জ মেডেল গ্রহণ করেন কৃষিক্ষেত্রে অভাবনীয় অবদানের জন্য।

কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদি পশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষ প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।

0 comments on “‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ পেলেন এম. আনিস উদ্ দৌলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ