Sunday, 22 March, 2026

প্রাণির প্রতি ভালবাসার এক ব্যাতিক্রমধর্মী উদ্যোগ


বৈশ্বিক মহামারী করোনার কালবেলায় দুস্থ মানুষের পাশাপাশি অসংখ্য পথকুকুর, বিড়াল, পশুপাখি পড়েছে ভীষণ বিপদে। এমন পরিস্থিতিতে পাড়া-মহল্লা, হাট-বাজার আর পথেঘাটে থাকা পথ কুকুরদের জন্য করোনা যেন দুর্ভিক্ষ ডেকে এনেছিল।

করোনার নির্মম সময় ধরে কিছু প্রাণিপ্রেমী ব্যাক্তিগত উদ্দ্যোগে এগিয়ে এসে চট্টগ্রামের সদরঘাট এলাকাজুড়ে প্রায় ৭০ টি পথ কুকুরের আহার ব্যবস্থার মাধ্যমে “প্রাহার-প্রাণিদের জন্য আহার” এর কার্যক্রম শুরু করে। আনন্দ, ডিউ, মিশুক, পার্থ, তূর্জয়, তনু ও নিতাই এই ৭ জনের ঐকান্তিক প্রচেষ্টায় পথ কুকুর বিড়ালদের আহারের ব্যাবস্থা করা হত।

নির্বাক, অবলা ও বোবা প্রাণিগুলোর প্রতি সামান্য ভালোবাসা বা সহানুভুতির হাত বাড়িয়ে গতকাল শুক্রবার বেলা ৩ ঘটিকায় প্রাহারের পাশাপাশি এগিয়ে এসেছে থানা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার।

আরো পড়ুন
দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

এসব পথ কুকুরদের জন্য একটি ব্যাতিক্রমধর্মী কার্যক্রম গ্রহন করেন তিনি। কার্যক্রমসমূহের মধ্যে ছিল টিকা প্রদান (Vaccination), কৃমিমুক্তকরন (Deworming), শীতকালীন পোশাক প্রদান, চিকিৎসা সেবা প্রদান, গলার কলার, খাবার সরবরাহ এবং সর্বোপরি জনসচেতনতা বৃদ্ধি।

পুরো কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক। তিনি এই উদ্যোগটির প্রশংসা করেছেন এবং সরকারী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ কর্মযাত্রায় প্রাণিদের আহার প্রদানের পাশাপাশি অন্যান্য চাহিদা যেমন টিকা প্রদান এবং চিকিৎসা প্রদান, শীতকালীন পোষাক প্রদান, সহযোগিতায় থানা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তারের সম্পৃক্ত হওয়ার আগ্রহ আমাদের প্রাহার টিমকে আরো উৎসাহিত করেছে এবং এ কার্যক্রম অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

0 comments on “প্রাণির প্রতি ভালবাসার এক ব্যাতিক্রমধর্মী উদ্যোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ