Tuesday, 24 March, 2026

দীর্ঘ আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু


দীর্ঘ আড়াই বছরের বিরতির পর অবশেষে ভারত থেকে আবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত সোমবার রাতে প্রথম চালানে ১৫ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। বাজারে আসার সঙ্গে সঙ্গেই পাইকারি ও খুচরা—দুই ক্ষেত্রেই পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে।

পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান ছিল বাগেরহাটের এস এম ওয়েল ট্রেডার্স এবং রপ্তানিকারক ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন। বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর প্রথম চালানটি ছাড়ের অনুমতি পেয়েছে।

প্রতি মেট্রিক টন পেঁয়াজের দাম ধরা হয়েছে ৩০৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। এই হিসাবে, প্রতি কেজির বাজারদর দাঁড়াচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। এর প্রভাবে খুচরা বাজারে পেঁয়াজের দাম ইতোমধ্যেই কমতে শুরু করেছে। গত সোমবার যে পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছিল, মঙ্গলবার তা নেমে এসেছে ৬২ থেকে ৬৫ টাকায়।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

0 comments on “দীর্ঘ আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ