Sunday, 12 April, 2026

৯ হাজার ৮০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রায় চালু হলো নর্থ বেঙ্গল সুগার মিলস


নাটোর চিনি কল লিমিটেড বাংলাদেশের নাটোর জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি কল। চলতি মৌসুমে ১ লাখ ৪০ হাজার টন আখ মাড়াই করে ৯ হাজার ৮০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রায় চালু হলো নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকার নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও লালপুর-বাগাতিপাড়ার এমপি শহিদুল ইসলাম বকুল প্রমুখ।

আরো পড়ুন
হবিগঞ্জের হাওরে অসময়ের বন্যায় তলিয়ে গেল ব্যাপক বোরো জমি, চরম দুশ্চিন্তায় কৃষক
বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জের নিচু এলাকা প্লাবিত

হবিগঞ্জের হাওর এলাকায় কয়েক দিনের অসময়ে বৃষ্টি ও নদীপাড়ে পানি বাড়ায় ব্যাপক বোরো ধানের জমি তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে Read more

লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

উদ্বোধনী শেষে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেগ-১) আরিফুর রহমান অপুর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় জানানো হয়, চলতি মাড়াই মৌসুমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ মাড়াই দিবস।

0 comments on “৯ হাজার ৮০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রায় চালু হলো নর্থ বেঙ্গল সুগার মিলস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ