Tuesday, 24 March, 2026

চিনির উপর শুল্ক কমিয়েছে রাজস্ব বোর্ড


পবিত্র রমজান মাস সামনে রেখে চিনির বাজারে অস্থিরতা কমাতে অবশেষে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চিনি আমদানিতে নিয়ন্ত্রণ শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে এনবিআর। এই সুবিধা আগামী ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে। এনবিআর গতকাল রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া প্রতি টন অপরিশোধিত চিনি আমদানিতে তিন হাজার টাকা ও পরিশোধিত চিনি আমদানিতে ছয় হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

সরবরাহ–সংকটের কারণে বাজারে দেখা দিয়েছে চিনির ঘাটতি। চিনির বাজারের অস্থিরতা কমাতে সরকার দাম বেঁধে দিলেও সেই দামে চিনি পাওয়া যাচ্ছে না বাজারে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

বাজারে বর্তমানে প্যাকেটজাত চিনি বলতে গেলে পাওয়াই যাচ্ছে না। খোলা চিনি কিনতে হচ্ছে ভোক্তাদের। আবার প্যাকেটজাত ও খোলা চিনি পাওয়া গেলেও সরকারের বেঁধে দেওয়া দামে তা বিক্রি হচ্ছে না।

বাজারে চিনির সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সুপারিশ করে গত মাসে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

0 comments on “চিনির উপর শুল্ক কমিয়েছে রাজস্ব বোর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ