Monday, 09 February, 2026

কুড়িগ্রামে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ


রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রুপভুক্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।

বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে ১২টি কৃষক গ্রুপের মধ্যে থ্রেসার মেশিন বিতরণ করেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো: মঞ্জুরুল হক। উপস্থিত ছিলেন প্রকল্পের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো: নুর আলম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন।

অনুষ্ঠানে জানানো হয় কৃষি প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। কুড়িগ্রাম সদরে পর্যায়ক্রমে ৫৬টি গ্রুপের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।

আরো পড়ুন
ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত (BRRI) ৬টি নতুন ধানের জাতের অনুমোদন
ভাতের পাতে এবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট: অনুমোদন পেল ব্রি’র ৬টি নতুন ধানের জাত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর ঝুলিতে যুক্ত হলো আরও ৬টি নতুন ধানের জাত। এর মধ্যে রয়েছে দেশের প্রথম উচ্চফলনশীল 'কালো Read more

উৎপাদন খরচ কমাতে বড় সুখবর: বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় পাচ্ছেন খামারিরা
বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় পাচ্ছেন খামারিরা

দেশের প্রান্তিক পর্যায়ের মৎস্য, গবাদিপশু ও পোল্ট্রি খামারিদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে সরকার। খামারি ও হ্যাচারি মালিকদের উৎপাদন Read more

0 comments on “কুড়িগ্রামে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ