Thursday, 09 April, 2026

সাগরে ইলিশ মিলছে না, ভরা মৌসুমে হতাশ জেলেরা


সাগরে ইলিশ মিলছে না ভরা মৌসুমেও। ইলিশের পরিবর্তে সাগর থেকে হতাশা নিয়ে ফিরছে জেলেরা। জেলার বিভিন্ন মৎস্য বন্দরে ঘুরে ঘুরে দেখা গেছে এই চিত্র।  দ্রুত সময়ের মধ্যে সাগরে ইলিশের দেখা মিলবে বলে আশা করছেন মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা।

চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্র এলাকায় সব ধরনের মাছ এবং চিংড়ি শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দেশের মৎস্য সম্পদের মজুত বৃদ্ধি করতে মোট ৬৫ দিন সমুদ্র এলাকায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় ।

গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২১ দিন সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ছিল এ নিষেধাজ্ঞা। একই সাথে  থেকে আট মাস ধরে চলে জাটকা সংরক্ষণ অভিযান, যা শুরু হয় নভেম্বরে।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

ভরা মৌসুমেও সাগরে ইলিশ মিলছে না।

কিন্তু সরকারের নানামুখী উদ্যোগ থাকলেও সাগর মোহনায় পর্যাপ্ত ইলিশের দেখা মেলেনি। যদিও এখন এবার ইলিশের ভরা মৌসুম চলছে । জেলেদের দাবি তাদের ট্রলারের জালানিসহ অন্যান্য খরচের টাকাই উঠছে না।

মহিপুর মৎস্য বন্দরের ট্রলার মালিকের সাথে কথা বলে জানা যায়, ইলিশের ভরা মৌসুম জ্যৈষ্ঠ থেকে ভাদ্র পর্যন্ত।  এ অঞ্চলের জেলেরা এই সময়ে ইলিশের শিকার করেন। কিন্তু এবছরের চিত্র সম্পূর্ণ আলাদা।

তিনি জানান প্রতিবার তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হয় ট্রলার নিয়ে বের হলে। কিন্তু ফিরে আসার সময় তার অর্ধেক দামও আসছে না মাছ থেকে। এভাবে চললে খুব তাড়াতাড়িই ট্রলার মালিকেরা পথে বসবেন।

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুসারে, ২০১৯-২০২০ অর্থবছরে ৬৭ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে। সেই দিক থেকে ভাবলে এবার ইলিশের উৎপাদন আরও বাড়ার কথা। কিন্তু বাস্তব চিত্র একেবারে তার উল্টো।

মধ্যসাগরে যে মাছ পাচ্ছে তা দিয়ে জালানি এবং অন্যান্য খরচই আসছে না।  ইঞ্জিনচালিত ছোট নৌকাগুলো আগে দিনে দুইবার সাগরে মাছ শিকারে যেত। কিন্তু মাছ না থাকায় এখন একবারই যাচ্ছে সাগরে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় সাগরে পর্যাপ্ত ইলিশ থাকলেও বছরের শুরুতে টানা সাতমাস অনাবৃষ্টির  কারণে ইলিশ গভীর সাগর থেকে এখনও তীরের দিকে ফেরেনি।

বৃষ্টিপাত বেড়ে পানির লবণাক্ততা কিছুটা কমলে কাছাকাছি সময়ের মধ্যে জেলেদের জালে ইলিশ ধরা পড়তে শুরু করবে।

0 comments on “সাগরে ইলিশ মিলছে না, ভরা মৌসুমে হতাশ জেলেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ