Monday, 02 March, 2026

ডিরেক্টর (সেলস্) হিসেবে পদোন্নতি পেলেন ডাঃ মোঃ আমজাদ হোসেন


এসিআই লিমিটেড এ ডিরেক্টর (সেলস্) হিসেবে পদোন্নতি পেয়েছেন ডাঃ মোঃ আমজাদ হোসেন। তিনি এর আগে কোম্পানীর এনিম্যাল হেলথ্ ডিভিশনে বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরে তিনি একজন সুপরিচিত ও জনপ্রিয় মুখ। তিনি দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম, নিরলস প্রচেষ্টা, সততা আর নিষ্ঠার মাধ্যমে প্রাণিসম্পদ সেক্টরে অবদান রেখেছেন।

কর্মজীবনে তিনি উন্নত বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
লাভজনক স্ট্রবেরি (Strawberry) চাষের মাঠ পর্যায়ের কলাকৌশল
লাভজনক স্ট্রবেরি (strawberry) চাষের কলাকৌশল

স্ট্রবেরি বর্তমানে বাংলাদেশে একটি অত্যন্ত লাভজনক ফসল। সঠিক পরিকল্পনা এবং আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করলে মাঠ পর্যায়ের একজন কৃষক অল্প Read more

১২ লক্ষ ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দিতে বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সরকার। সুদসহ ১০ হাজার টাকা Read more

তিনি দেশের এনিমেল হেলখ্ সেক্টরে প্রান্তিক পর্যায়ে থেকে শুরু করে সকলের কাছে উন্নত মানের পণ্য ও সেবা এবং অত্যাধুনিক কারিগরি প্রযুক্তিগুলি দিয়ে খামারিদের আরো নিকটে যেতে চান।

টাঙ্গাইল জেলার ঘাটাইলে জন্ম নেওয়া ডাঃ আমজাদ হোসেন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক। ডিরেক্টর (সেলস্) হিসাবে তিনি যেন প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে আরো ব্যাপক অবদান রাখতে পারেন সেজন্য তিনি পোল্ট্রি, ডেইরী ও মৎস্য শিল্প সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া প্রার্থী।

0 comments on “ডিরেক্টর (সেলস্) হিসেবে পদোন্নতি পেলেন ডাঃ মোঃ আমজাদ হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ