Monday, 02 March, 2026

পাট হারানো গৌরব ও ঐতিহ্য ফিরে পেয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী


বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলার পাট হারানো গৌরব ও ঐতিহ্য ফিরে পেয়েছে। নিত্য নতুন পাটের বহুমুখী পণ্য আবিষ্কার হচ্ছে। আগের সেই পুরানো গতানুগতিক পাটের পণ্য এখন আর নেই। পাটের তৈরি নানা নতুন পণ্য নিয়ে পাটপণ্য এখন নতুন অঙ্গনে চলে গেছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,সরকার প্রাথমিক উদ্যোক্তা তৈরি করতে কাজ করছে। এজন্য বেশি বেশি স্থানীয় মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মেলা দিয়েই উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে সরকারি মিলের পড়ে থাকা খালি জায়গায় মেলার ব্যবস্থা করা হচ্ছে।

আরো পড়ুন
১২ লক্ষ ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দিতে বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সরকার। সুদসহ ১০ হাজার টাকা Read more

মাছ ও চিংড়ি চাষে ঘের বা পুকুর এ ব্লিচিং পাউডার
'ডিসইনফেক্ট্যান্ট' বা জীবাণুনাশক

মাছ ও চিংড়ি চাষে ঘের বা পুকুর প্রস্তুতিতে ব্লিচিং পাউডার একটি অপরিহার্য উপাদান। এটি মূলত একটি শক্তিশালী জীবাণুনাশক, যা পানির Read more

জেডিপিসির অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম ও সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

এদিকে আজ মেলায় ২৮২টি বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রি হচ্ছে। জেডিপিসির তালিকাভুক্ত প্রায় ৭০০ উদ্যোক্তার বহুমুখী পাটপণ্য প্রদর্শনী হচ্ছে।

উল্লেখ্য, পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগমান করতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ ও পাট আইন ২০১৭, জাতীয় পাটনীতি, ২০১৮ প্রণয়ন করেছে। এসব আইন ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা ব্যাপক বেড়েছে।

0 comments on “পাট হারানো গৌরব ও ঐতিহ্য ফিরে পেয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ