Saturday, 07 March, 2026

করোনা সংকটেও ৪৭৭ টি গবেষণা সম্পন্ন করেছে বাকৃবি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) গবেষণা অগ্রগতির বার্ষিক কর্মশালার উদ্বোধন আগামি শনিবার অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপি ‘বাংলাদেশে করোনার প্রভাব মোকাবিলায় কৃষি বিষয়ক গবেষণার রুপান্তরকরণ’ শীর্ষক ওই বার্ষিক কর্মশালাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

এতে এইচ-ইনডেক্সের ওপর ভিত্তি করে ১৭জন গবেষককে গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হবে। এছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি পর্যায়ের ৬ জন উদ্যোক্তাকে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২১’ প্রদান করা হবে। কর্মশালায় মোট ১৯ টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ৪৭৭টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপিত হবে।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে বাউরেস আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য দেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক। সাংবাদিক সম্মেলনে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপপরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

লিখিত বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক আরও বলেন, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম পরিচালনার নিমিত্তে ১৯৮৪ সনের ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৬১তম অধিবেশনে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) অধ্যাদেশ’ অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠাকাল থেকে এপর্যন্ত বাউরেস ২৮২০ টি গবেষণা প্রকল্পের কাজ সমাপ্ত করেছে। বর্তমানে পাঁচ শতাধিক গবেষণা প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

0 comments on “করোনা সংকটেও ৪৭৭ টি গবেষণা সম্পন্ন করেছে বাকৃবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ