Wednesday, 18 March, 2026

ভারতীয় পেঁয়াজ ৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হবে না: বাণিজ্যমন্ত্রী


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও কেজিতে ৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হবে না। তবে দেশি কৃষকের স্বার্থ রক্ষা করেই পেঁয়াজ আমদানি করা হবে। এছাড়া শুল্ক বাড়ানো হবে কিনা সে বিষয়ে পর্যালোচনা হচ্ছে।

রবিবার (৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। সংকট শুরু হয় বর্ষা মৌসুমের পর। আগামী তিন বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ ক্ষেত্র নতুন জাত উদ্ভাবনের চিন্তা করা হচ্ছে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

তিনি বলেন, চালের দাম দফায় দফায় বাড়ায় অবাধ আমদানির সুযোগ দিয়েছে সরকার। যেকোনো ব্যবসায়ী চাইলে খাদ্যমন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদনের পর বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দেবে। এরইমধ্যে ধানের দাম ১শ’ টাকার মতো কমেছে। চালের দামও কমে আসবে। কোনো অসাধু ব্যবসায়ী যেন সুযোগ না পায় সেজন্য জনমত গঠন করার আহ্বান জানান মন্ত্রী।

ভোজ্যতেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রশ্নে টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। অহেতুক কেউ দাম যেন না বাড়ায় সেদিকে নজর রাখা হচ্ছে।

0 comments on “ভারতীয় পেঁয়াজ ৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হবে না: বাণিজ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ