Wednesday, 18 March, 2026

বোরো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক


রংপুরে বোরো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। করোনা সংকট মোকাবিলা করে ফসল ঘরে তুলতে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে।

রংপুর কৃষি সম্পসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ অঞ্চলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৫১৫ হেক্টর জমিতে। সেখানে আবাদ হয়েছে ৫ লাখ ৩ হাজার ৫১৭ হেক্টর জমিতে। বর্তমানে বোরো ধানের বয়স হয়েছে ৬০ থেকে ৬৫ দিন। আর একমাস পরেই কৃষক ধান কাটা শুরু করবে। তাই করোনা ভয়ে ভীত না হয়ে তারা মাঠে কাজ করছেন। আবহাওয়া অনূকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। অপরদিকে এবার এ অঞ্চলে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ১৯৯ হেক্টর।

রংপুর সদরের কৃষক গৌরাঙ্গ মহন্ত, কাউনিয়ার রফিকুল ইসলাম, আফজাল হোসেন, মিঠাপুকুরের আশরাফুল ইসলাম জানান, করোনার প্রভাবে দেশে যাতে খাদ্য ঘাটতি না হয় এজন্য তারা ফসলের প্রতি বিশেষ নজর দিচ্ছেন। সরকার ঘোষিত সামাজিক দূরুত্ব বজায় রেখে ক্ষেতের কাজ করার চেষ্টা করছেন এবং নিয়মিত ক্ষেত পরির্চযা ও সেচ দিচ্ছেন।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

কৃষি সম্পসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার অতিরিক্ত উপ পরিচালক আবু সায়েম জানান, কৃষি বিভাগের লোকজন সার্বক্ষনিক মাঠে কাজ করছেন। আমরা প্রতিদিন মাঠ পর্যায়ে কৃষি বিভাগের যারা কাজ করছেন তাদের সাথে যোগাযোগ রাখছি।

0 comments on “বোরো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ