Friday, 06 March, 2026

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৭ কোটি ৯২ লাখ টাকা, প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ টাকা ৯২ পয়সা।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

২০২৪-২৫ অর্থবছরের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ ডাল কেনা হবে। দরপত্র আহ্বানের পর তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয় এবং কারিগরি ও আর্থিক মূল্যায়নে রেসপনসিভ প্রমাণিত হয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান নাবিল নবা ফুডস লিমিটেড এ ডাল সরবরাহ করবে।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

সরকারের পরিকল্পনা অনুযায়ী, টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের জন্য ভর্তুকি মূল্যে এ ডাল সরবরাহ করা হবে। চলতি অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৮ হাজার টন নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ১ লাখ ২২ হাজার ৯৫০ টন ইতোমধ্যে কেনার চুক্তি হয়েছে।

0 comments on “টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ