Friday, 10 April, 2026

টবে পুদিনা পাতার চাষ,


সুগন্ধি পাতা পুদিনার  ব্যবহার অনেক রকম। তরি-তরকারির সাথে সুগন্ধি হিসেবে পুদিনা পাতা ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের বড়া তৈরির সময় ব্যবহার হয় পুদিনা পাতা। রমজান মাসে পুদিনা পাতার কদর অনেক বাড়ে।  হোক বাড়ি কিংবা ইফতারের দোকান  পুদিনা পাতা ব্যবহার হয় ব্যাপকভাবে। অথচ খুব সহজেই টবে পুদিনা পাতার চাষ করা যায়। চলুৃন আজ তবে জেনে নেয়া যাক টবে পুদিনা পাতার চাষ সম্পর্কে বিস্তারিত।

পুদিনা একটি আগাছা জাতীয় গাছ। এর কাণ্ড ও পাতা খুব নরম। পাতার রঙ সবুজ।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

কাণ্ডের রঙ বেগুনি। পাতার আকার ডিম্বাকার। পাতার কিনারা অংশটি খাঁজকাটা থাকে ।

অনেকেই সারা বছর পুদিনা পাতা হাতের কাছে পেতে চান। আমাদের বাড়ির ছাদ অথবা বারান্দায় অতি সহজেই টবে পুদিনা পাতার চাষ করা যায় । এতে খাটুনিও খুব কম হয়।

পুদিনা পাতার চাষাবাদ
পুদিনা পাতার চাষাবাদ

কিভাবে চাষ করবেন পুদিনা পাতা

প্রায় সব ধরনের মাটিতেই পুদিনা পাতার চাষ করা সম্ভব ।  যেকোন টব বা প্লাস্টিক কন্টেইনারেও করা যায় এর চাষ।

১০-১২ ইঞ্চি মাটির টব নিতে হবে। টব না থাকলে প্লাস্টিক কন্টেইনার নিন, অথবা তেলের কন্টেইনারেও এর চাষ করতে পারেন । কিছু জৈব সার অথবা গোবর টবের মাটির সংগে  খুব ভালভাবে মিশিয়ে নিতে হবে।

এবার এই মিশ্রনে পানি দিয়ে এক সপ্তাহ রেখে দিতে হবে । এই মাটির শুকাতে প্রায় এক সপ্তাহ সময় লাগে। এর মধ্যে পুদিনা পাতার কাটিং তৈরি করে নিতে হবে।

কথিত আছে যে পুদিনা পাতার ডাল এমনিতেই কেটে লাগিয়ে দিলেও ফলন হয়। তবে সাবধানে কাটিং সংগ্রহ করাই ভাল।

মাটি যখন কিছুটা শুকিয়ে আসবে তখনই তাতে পুদিনা পাতা লাগানোর উপযুক্ত সময়। এই মটিতে পুদিনা পাতার কাটিং লাগিয়ে দিতে হবে ।

খেয়াল রাখবেন কাটিং সংগ্রহের সময় পুরানো ডাল যদি  শিকড়সহ কেটে আনতে পারেন তাহলে বেশি ভাল হবে । কন্টেইনারে কিংবা টবে

যেখানেই লাগান না কেন, কাটিং রোপনের কিছুদিনের মধ্যেই দেখবে পুদিনা পাতার গাছে টব ভরে গেছে ।

পুদিনা গাছের বৃদ্ধির জন্য তেমন ভাল কোন যত্নের প্রয়োজন পরে না। শুধু মাঝে মাঝে প্রয়োজন অনুসারে পানি দিতে হয় । মাটি জমাট বেধে গেলে কিছুদিন পরপর একটু খুচিয়ে দিয়ে মাটি আলগা করে দিতে হয়।

চাইলে পুদিনা পাতা ঘরের মধ্যে চাষ করতে পারেন। কারণ ছায়ার মধ্যেও এই গাছ খুব ভাল জন্মে।

0 comments on “টবে পুদিনা পাতার চাষ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ