Thursday, 09 April, 2026

ঝিনাইদহে আগাম কুল চাষে লাখপতি শেখ রাসেল


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শেখ রাসেল আহম্মেদ দুই বিঘা জমিতে আগাম জাতের টক কুল আবাদ করেছেন।

গত নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই তিনি কুল বিক্রি শুরু করেছেন। গত দুই মাসে তিনি প্রায় লাখ টাকার টক কুল বিক্রি করেছেন।

তিনি জানান, প্রথমে ১৮০ টাকা দরে এই টক কুল রাজধানীর যাত্রাবাড়ী বাজারে বিক্রি করেন। বর্তমানে তার কুল বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

তরমুজ ও পেয়ারা বাগানের সঙ্গে ‘সাথি ফসল’ হিসেবে দুই বিঘা জমিতে ২০০টি আগাম জাতের টক কুল গাছ পরীক্ষামূলকভাবে লাগান। যশোর জেলার চৌগাছা উপজেলার এক চাষির কাছ থেকে ৬৫ টাকা দরে তিনি প্রতিটি চারাগাছ ক্রয় করেন।

প্রথমে পরীক্ষামূলকভাবে তিনি তরমুজ ও পেয়ারা বাগানের মধ্যে গাছগুলো লাগান। তরমুজ বিক্রি করেছেন অনেক আগে। সেই সাথে বড় হয়ে গেছে পেয়ারাগাছও। আর তার মধ্যেই এখন নভেম্বর মাস থেকে টক কুল উঠে গেছে।

তিনি আরো জানান, এক বিঘা জমিতে কুলের চারা, সেচ, সার, কীটনাশক, পরিচর্যাসহ অন্যান্য খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। আর বিঘাপ্রতি জমিতে কুল পাওয়ার সম্ভাবনা রয়েছে আড়াই থেকে তিন লাখ টাকার। অর্থাৎ দুই বিঘা জমিতে তিনি খরচ বাদে চার লাখ টাকার অধিক লাভ পাবেন বলে আশা করছেন।

বর্তমানে প্রতিদিনই তার জমি থেকে কুল তোলা হচ্ছে। প্রতিদিন তিন থেকে চারজন শ্রমিক তার কুলক্ষেত থেকে কুল তুলে পরিমাপ ও প্যাকেটজাত করে ঢাকায় পাঠানোর কাজ করছেন। আর প্রতিটি কুলগাছ থেকে ১৫ থেকে ২০ কেজি করে কুল পাওয়া যাচ্ছে।

রাসেল জানান, সাধারণত ফেব্রুয়ারি মাসে বাজারে কুল ওঠে। তিনি নভেম্বর থেকেই কুল বিক্রি শুরু করেছেন। এ ছাড়া টক কুলে রোগ-বালাই কম, লাভও বেশি। বর্তমানে পাইকাররা তার ক্ষেতে এসে কুল নিয়ে যাচ্ছে। অনেক কৃষি উদ্যোক্তা ও চাষি আসছেন তার আগাম কুল দেখার জন্য। তিনি খুব শিগগিরই চারা বিক্রিও শুরু করবেন বলেও জানান।

ত্রিলোচনপুর ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, বাউকুলের তুলনায় টক কুল আবাদে খরচ কম, আবার চাহিদাও ভালো। আগাম এ কুল লাগিয়ে কৃষকরা লাভবান হচ্ছেন।

কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের শেখ রাসেল আহম্মেদসহ আরো চারজন আগাম জাতের টক কুল আবাদ করেছেন। তারা দামও ভালো পাচ্ছেন। আমরা কৃষি বিভাগ থেকে তাদের সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছি।

0 comments on “ঝিনাইদহে আগাম কুল চাষে লাখপতি শেখ রাসেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ