Saturday, 28 March, 2026

সাতটি উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা নেই, গবাদিপশুর চিকিৎসা–সংকট


গরুর খামার

ভোলা জেলায় প্রাণীর চিকিৎসা, টিকাদান ও পুষ্টিসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পদ রয়েছে ৮৫টি, যার গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য। ১৮ জন চিকিৎসকের (বিসিএস কর্মকর্তা) মধ্যে আছেন মাত্র ৩ জন। এর মধ্যে সাতটি উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা নেই, গবাদিপশুর চিকিৎসা–সংকট ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, ভোলায় যাঁরা নিয়োগ পান, তাঁরা তদবির করে অন্যত্র চলে যান। বরিশাল বিভাগে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) পাস করা শিক্ষার্থী ও প্রাণিসম্পদ কর্মকর্তার সংখ্যা কম।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভোলায় গরু রয়েছে প্রায় ছয় লাখ। এ ছাড়া ১ লাখ ২৪ হাজার মহিষ, ২ লাখ ৬৯ হাজার ছাগল ও ২১ হাজার ভেড়া রয়েছে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ১১টি পদ রয়েছে—২ জন বিসিএস কর্মকর্তা (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন), ৫ জন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিপ্লোমা), ১ জন কৃত্রিম প্রজনন কর্মকর্তা, ১ জন অফিস সহকারী, ১ জন ড্রেসার ও ১ জন অফিস সহায়ক। ৭ উপজেলায় ১৪ জন কর্মকর্তা কাম চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে কেবল সদর ও বোরহানউদ্দিন উপজেলায় দুজন ভেটেরিনারি সার্জন আছেন। ৭৭ জন কর্মকর্তা-কর্মচারীর পদে আছেন ৪৪ জন।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মকর্তার পদ চারটি। আছেন শুধু জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও)। এখানে প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষকের পদ শূন্য।

গবাদিপশুর খামারির সঙ্গে কথা বলে জানা যায়, হাতুড়ে চিকিৎসকদের পরামর্শে পশু ও হাঁস-মুরগির চিকিৎসা করেন।

0 comments on “সাতটি উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা নেই, গবাদিপশুর চিকিৎসা–সংকট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ