Friday, 13 February, 2026

ইলিশ উৎপাদন অব্যাহত রাখতে নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে : প্রাণি সম্পদ মন্ত্রী


শুক্রবার সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে ‘বরিশালে চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটি অব লাইভস্টক ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ইলিশ উৎপাদন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এই খাতকে আরও এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রাণি সম্পদ মন্ত্রী বলেন, ‘ইলিশের উৎপাদন বৃদ্ধির ফলে কর্মসংস্থান বাড়ছে, দূর হচ্ছে বেকারত্ব। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদনকারী দেশ। বিশ্বে উৎপাদিত ইলিশের ৮০ ভাগ ইলিশই বাংলাদেশে উৎপাদিত হয়। তাই ইলিশের উৎপাদন অব্যাহত রাখতে নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নের মধ্যদিয়ে এই খাতকে বিশ্বের একটি উন্নয়ন খাত হিসেবে প্রমাণ করে দেবে মৎস্য বিভাগ।

বরিশালের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আলী সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ ও মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার।

আরো পড়ুন
মাছ চাষের নতুন দিগন্ত: একুয়ামিমিক্রি (Aquamimicry) পদ্ধতি ও সম্ভাবনা

বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে একুয়ামিমিক্রি (Aquamimicry) একটি অত্যন্ত আধুনিক এবং পরিবেশবান্ধব পদ্ধতি, যা জলজ প্রাণীর প্রাকৃতিক বাসস্থানের পরিবেশ কৃত্রিমভাবে পুকুরে Read more

ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত (BRRI) ৬টি নতুন ধানের জাতের অনুমোদন
ভাতের পাতে এবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট: অনুমোদন পেল ব্রি’র ৬টি নতুন ধানের জাত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর ঝুলিতে যুক্ত হলো আরও ৬টি নতুন ধানের জাত। এর মধ্যে রয়েছে দেশের প্রথম উচ্চফলনশীল 'কালো Read more

এছাড়া বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তরের পরিচালক সহ মৎস্য ও প্রাণি সম্পদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সেমিনারে বক্তব্য রাখেন।

0 comments on “ইলিশ উৎপাদন অব্যাহত রাখতে নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে : প্রাণি সম্পদ মন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ